শিরোনাম
◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইভী স্ট্রোক করেছিলেন: কাদের

জিয়াউদ্দিন রাজু: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী মাইনর স্ট্রোক করেছেন। তার মস্তিষ্কে একটু সমস্যা হয়েছিল। তবে এখন আর কোনো ঝুঁকি নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আইভিকে দেখে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

গত ১৮ জানুয়ারি বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিক তাকে ঢাকায় আনা হয়।

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভী ও সংসদ সদস্য শামীম অসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন, ব্যবস্থা নেবেন কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে আমি এখন কিছুই বলবো না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হকার উচ্ছেদ অভিযান নিয়ে গত ১৭ জানুয়ারি সংঘর্ষের পর আইভী-শামীম দুজনকেই ঢাকায় তলব করার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়