শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের দাবি দ্রুত মেনে নেয়া উচিত: শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ

আনোয়ার হোসেন: এই শীতের মধ্যে জাতীর বিবেক শিক্ষকরা রাস্তায় কষ্ট করছে। এই শিক্ষকদের যোক্তিক দাবি দ্রুত মেনে নেয়া উচিৎ। শুক্রবার রাজধানীর স্কাউট মার্কেটে শিক্ষক কর্মচারী এক্য পরিষদ আয়োজিত জাতীয় শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, জাতীয় প্রেসক্লাবে যে সমস্ত শিক্ষকরা আন্দোলন করছেন আমরা তাদের দাবির সাথে একাত্বতা ঘোষণা করছি। এই শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে সরকারের একটি টাকাও লাগে না। শুধু সরকারের স্বদিচ্ছা থাকলেই এই দাবি মেনে নেয়া সম্ভব। প্রেসক্লাবে শিক্ষকদের একটি ক্ষুদ্র অংশ আন্দোলন করছে। যদি এই দাবি মেনে নেয়া না হয়, তাহলে এই অংশটি আর ক্ষুদ্র থাকবে না। বৃহৎ আন্দোলনে রূপ নেবে। যদি তাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আগামী সপ্তাহে আমরা আমাদের কর্মসূচি ঘোষনা করবো। আমরা সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিবো। তাই অতি দ্রুত শিক্ষকদের দাবি মেনে নেয়ার দাবি জানাচ্ছি।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, যে শিক্ষামন্ত্রী সহনীয় মাত্রায় ঘুষ খেতে বলেন তার শিক্ষামন্ত্রী থাকার কোন অধিকার নেই। আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আর আজকের জাতীয় শিক্ষক দিবস পালন করতে আপনারা ব্যর্থ হয়েছেন, তাই জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিৎ।

আলোচনা সভায় শিক্ষক কর্মচারী এক্য পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ