শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইড্রোজেন-চালিত সাইকেল চালু করল ফ্রান্স

মনিরা মিরা : ফ্রান্সের একটি প্রতিষ্ঠান বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত সাইকেল বাজারে এনেছে। সাইকেলটি দ্রুতগামী বাহন হিসেবে শহরের চাকুরিজীবীদের পছন্দের তালিকায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের ব্যাসকিউ শহরের বাইসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ‘প্রাগমা কোম্পানি’ সামরিক বাহিনীর জন্য ফুয়েল সেল তৈরি করে থাকে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দেশটির পৌরসভার কাছে ৬০টি সাইকেল বিক্রি করেছে।

প্রতিটি সাইকেলের মূল্য প্রায় সাড়ে ৭ হাজার ইউরো এবং চার্জিং স্টেশনের মূল্য ৩০ হাজার ইউরো ধার্য করা হয়েছে। সাধারন ক্রেতাদের জন্য সাইকেলটির মূল্য খুবই ব্যয়বহুল হওয়ায় প্রাগমা কোম্পানি এর মূল্য ৫ হাজার ইউরোতে নিয়ে আসার চেষ্টার করছে।

প্রাগমা কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পিয়ের ফোর্তে জানান, অনেকেই হাইড্রোজেন বাইক পরীক্ষামূলকভাবে তৈরি করলেও তারাই প্রথম সিরিজ প্রস্তুত করতে যাচ্ছেন। গত বছর ১০০টি হাইড্রাজেন সাইকেল তৈরি করেছে প্রাগমা। এ বছর ১৫০টিরও বেশি তৈরি করবে বলে আশা করছেন ফোর্র্তে। তিনি বলেন, ‘নরওয়ে, মর্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি এবং জার্মানিতে প্রচুর চাহিদা রয়েছে হাইড্রোজেন চালিত সাইকেলটির।’ রয়টার্স

  • সর্বশেষ