শিরোনাম
◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিচারকের অভাবে ঝুলে আছে সাড়ে ৪ হাজার মামলা (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী: চট্টগ্রাম আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ দীর্ঘ দিন থেকেই বিচারকশুন্য। বিচারকের অভাবে গুরুত্বপূর্ণ এই ২ আদালতে প্রায় সাড়ে ৪ হাজার মামলা ঝুলে আছে। বিচারক না থাকায় নতুন দিন ধার্য করা ছাড়া অন্য কোনো কাজ নেই বললেই চলে এই ট্রাইব্যুনাল গুলোতে। এতে বিচার প্রক্রিয়া যেমন প্রলম্বিত হচ্ছে তেমনি বিচার প্রার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। সূত্র: একাত্তর টিভি

বিউটি বেগম নামে এক গৃহিণী প্রায় ২০ কিলোমিটার দূর থেকে নিয়মিত হাজিরা দিতে আসেন আদালতে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক না থাকায় মামলার অগ্রগতি নেই। এই ট্রাইব্যুনালে ১ বছর যাবৎ কোনো বিচারক নেই।

চট্টগ্রামের ৮টি উপজেলার বিচার প্রার্থীরা নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ দীর্ঘ দিন যাবৎ বিচারক শুন্য থাকার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

আদালত না বসায় এই ট্রাইব্যুনালগুলোতে সাক্ষী হাজির করতে পারছেনা পুলিশ।

আইন বিশেষজ্ঞ ও রাষ্ট্রীয় কৌশলীরা বলছেন, বিচারক না থাকায় বিচার শেষ হতে যেমন সময় লাগে তেমনি বিচারপ্রার্থীদের মধ্যে তৈরি হয় হতাশা। এর সঙ্গে মামলা চালানোর খরচ বাড়ে। যেহেতু এই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্যে হলো দ্রুত বিচার সম্পন্ন করা। তাই সরকারের কাছে অনুরোধ দ্রুত বিচারক নিয়োগ দিয়ে এই সমস্যার সমাধান করবেন।

  • সর্বশেষ