শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১১:০১ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীত শিল্পী শাম্মী আক্তার আর নেই

নিজস্ব প্রতিবেদক : বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

তাঁর স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম বলেন, শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। আজ বাসায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’Ñএ রকম আরও অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। ‘শাম্মী’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়...’। তাঁর প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ (১৯৮০) ছবিতে। অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার’। এমনকি ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও একই ছবির গান।

সম্প্রতি প্রধানমন্ত্রীর তহবিল থেকে সুচিকিৎসার জন্য শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়