শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৩৮ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীতে পানির ট্যাংক পরিস্কার করতে গিয়ে অগ্নিদগ্ধ ২

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বনানীতে একটি ভবনে নবনির্মীত পানির রিজার্ভ ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের এ ব্লকের ৮৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

আহত দুই নির্মাণ শ্রমিক নিকট আত্মীয়। তারা হলেন, আল আমিন (৩০)। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীনগর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। অপরজন একই গ্রামের মো: মঞ্জু মিয়ার ছেলে জসিম (৪০)। তারা দুইজন উত্তরা আজিমপুরের মেম্বার বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, ভবনের দ্বিতীয় তলা ভবনের নিচ তলায় নবনির্মীত পানির রিজার্ভ ট্যাংক পরিস্কার করতে গিয়ে ট্যাংকের মুখ খুলতে গিয়ে শাবল দিয়ে আঘাত করলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ট্যাংকের ভেতরে গ্যাস জমে থাকায় এবং শাবল দিয়ে ট্যাংকের লোহার মুখে আঘাত করায় ঘর্ষণের কারণে অগ্নীকান্ডের ঘটনা ঘটে। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের দুজনকে ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ দুজনের অবস্থা খুব আশঙ্কাজনক। এদের দুজনেরই শরীরে ৯৮ শতাংশ পুড়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়