শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১০:৩১ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে পরিবহন খাদে পড়ে নিহত ১, আহত ১২

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর): এক শিশুকে বাচাঁতে গিয়ে মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহন খাদে পড়ে কাজী হাফিজ(৫২) নামের এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২জন যাত্রী ।শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহনটি যাত্রী নিয়ে উপজেলা সদরের ডাকবাংলার মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে উপজেলার লালব্রিজ নামকস্থানে সাইকেল আরোহী এক শিশুকে বাচাঁতে গিয়ে পরিবহনটি পুরোপুরি খাদে পড়ে যায়।

আহতদেরকে কালকিনি হাসাপতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় গৌরনদী ফায়ার সার্ভিস এসে যাত্রীদের উদ্ধার কার্যক্রম শুরু করেন।

এব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এক শিশু সাইকেল যোগে ভুরঘাটা দিকে যাচ্ছিল। তাকে পরিবহনের চালক বাচাঁতে গিয়ে পরিবহনটি নিয়ে খাদে পড়ে যায়। এতে করে এ দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা গাড়ি উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়