শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৬ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নির্বাচনের দাবি নাকচ হন্ডুরাস প্রেসিডেন্টের, গৃহযুদ্ধের আশঙ্কা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: হন্ডুরাসের ক্ষমতাসীন প্রেসিডেন্ট জুয়ান ওরল্যান্দো হেরনান্দেজ গতমাসে অনুষ্ঠিত ‘বিতর্কিত’ নির্বাচনে জয়লাভের পর ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওয়াস) এর আহবান সত্ত্বেও নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন। বিতর্কিত এই নির্বাচনে হেরনান্দেজের ক্ষমতায় আসা সম্পূর্ণ বেআইনি বলে দাবী করছেন দেশটির বিরোধীদল। এদিকে নির্বাচনের পর থেকেই বিক্ষোভ চালিয়ে আসা বিরোধীদলের পক্ষ থেকে গৃহযৃদ্ধের আশঙ্কাও করছেন তারা।

বিরোধীদলের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনটির ফলাফলে শান্তিপূর্ণ প্রতিবাদের সময় নিরাপত্তাকর্মীরা তাদের উপর গুলিবর্ষণ করে এবং হামলা চালায়। দেশটির আদালত কর্তৃক নির্বাচনে হেরনান্দেজের বিজয়কে বৈধতা দেয়ার বিষয়টি তারা চ্যালেঞ্জ করবে বলেও জানায় তারা।

নির্বাচনের ফলাফলের পর রবিবার প্রথমবারের মত গণমাধ্যমের সামনে মুখ খুলেন হেরনান্দেজ। তিনি বলেন, শান্তি, সাদৃশ্য ও সমৃদ্ধিই আনাই তার লক্ষ্য। তিনি আরো বলেন, পুনরায় ভোট গণনা হলে তা বিরোধীদলের প্রতি পক্ষপাতিত্ব করা হবে। এরই ফলশ্রুতিতে তার দলের পক্ষ থেকে সোমবার পুনরায় নির্বাচনের আহবান নাকচ করে দেয়া হয়।

এদিকে, বিরোধীদলে থাকা বাম জোটগুলোর গণমাধ্যম ব্যক্তিত্ব সালভাদর নাসারাল্লাহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচনটি পুনরায় নিরীক্ষণ করতে অনুরোধ জানান। তিনি বলেন, ‘বিতর্কিত এই নির্বাচনের মাধ্যমে দেশটি অবাঞ্ছিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, বিরোধীদল নির্বাচনটিকে বিতর্কিত ঘোষণা করার পর দেশটির মানবাধিকার সংস্থার মতে এরমধ্যে ২জন পুলিশ সদস্য সহ ২৪জন নিহত হয়েছে। যদিও, দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে বিক্ষোভকারীদের সংখ্যা অত্যন্ত কম। রয়টার্স

  • সর্বশেষ