আখিরুজ্জামান সোহান: চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে তীব্র ঢেউয়ে পানি ঢুকে পানগাঁ এক্সপ্রেস নামে একটি কন্টেইনারবাহী জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে জাহাজটি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁ বন্দরে যাচ্ছিল। নোয়াখালীর ভাসানচরের কাছাকাছি যাওয়ার পর সন্দ্বীপ চ্যানেলে তীব্র ঢেউয়ের মুখে পড়ে। এ সময় ক্যাপ্টেন নিয়ন্ত্রণ হারালে কাত হয়ে ডুবতে থাকে জাহাজটি।
নৌবাহিনীর সূত্রে জানা গেছে, এ সময় মাছ ধরার একটি ট্রলার গিয়ে ডুবতে থাকা জাহাজের কয়েকজন নাবিককে উদ্ধার করে। ডুবন্ত জাহাজটিতে ৪০টির মতো কন্টেইনার ছিলো।