শিরোনাম
◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ

আবারও যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা হয়েছে।মার্কিন বিমানবন্দরে দুইটি বাণিজ্যিক বিমানের সংঘর্ষে কমপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, লস অ্যাঞ্জেলেসের অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি জেট বিমান সেখানে জরুরি যানবাহনসহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয়। 

ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)-এর একজন মুখপাত্র বলেন, অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫ এ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্ট্রিম ২০০ বাণিজ্যিক জেটকে ধাক্কা দেয়।’ তিনি বলেন, ‘আমরা জানি না কতজন আরোহী ছিলেন। এফএএ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ডেভ ফোলিও বলেন, একজনকে উদ্ধার করার জন্য ইউনিটগুলো রানওয়েতে ছিল।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আপনাদের বলতে পারি আমরা সেখানে পাঁচজন ছিলাম, একজন হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে মারা গেছে, দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দেওয়া বিমান দুর্ঘটনার ধারাবাহিকতায় এটি সর্বশেষ। প্রথমে ৩০ জানুয়ারি, ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশে সংঘর্ষে উভয় বিমানের মোট ৬৭ জন আরোহী মারা যায়। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার এক ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্তে সাতজন নিহত ও ১৯ জন আহত হয়। গত সপ্তাহে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। তাদের কেউ বেঁচে নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়